সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে গোসল করতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোসল করতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে গোসল করতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কাশেমপাড়া নাভানা সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান, নড়াইলের কালিয়া উপজেলার আকরাম মিয়ার ছেলে গালিব এবং মেয়ে সুরাইয়া আক্তার। তারা ভগ্নিপতি, শ্যালক ও শ্যালিকা। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকায় অ্যাডভোকেট জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রাশেদুজ্জামান তার শ্যালক গালিব ও শ্যালিকা সুরাইয়াকে নিয়ে ডিএনডি লেকে গোসল করতে নামেন। প্রায় আধা ঘণ্টা পর তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রথমে তারা রাশেদুজ্জামানের মরদেহ উদ্ধার করে। পরে গালিব ও সুরাইয়া আক্তারকেও উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন