সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ হারানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারানো নিয়ে সংঘর্ষ, আহত ২০ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ হারানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওমরাহ হজের লাগেজ হারিয়ে ফেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকালে শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন। তিনি সফরকালে হজ কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াস উদ্দিনের কাছ থেকে একটি লাগেজ পেয়েছিলেন, যা তিনি হারিয়ে ফেলেন।

দেশে ফেরার পর মরিয়ম বেগমের নাতি নাঈমের সাথে আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা মোয়াল্লেম গিয়াস উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আজ সকালে আবারও দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন