মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অপরাধ

নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ৩ পুলিশ প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ৩ পুলিশ প্রত্যাহার

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার সহকারী উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

১২ জুন শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে। নাঈম হাসান ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন।

যাত্রাপথে পুলিশ সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠিয়ে মারধর করেন। নাঈমের অভিযোগ, ডিবি পরিচয়ে প্রথমে তাকে চেক করা হয় এবং পরে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করেন।

নাঈম জানান, তিনি নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্তা থেকে রেহাই পাননি। এই ঘটনায় নাঈমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন