বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অপরাধ

রাজধানীতে মোটরসাইকেল চালকের মাথায় ইট ছুঁড়ে ছিনতাই

রাজধানীতে মোটরসাইকেল চালকের মাথায় ইট নিক্ষেপ করে ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার।

রাজধানীতে মোটরসাইকেল চালকের মাথায় ইট ছুঁড়ে ছিনতাই

রাজধানীর কাফরুল এলাকায় এক মোটরসাইকেল চালকের মাথায় ইট নিক্ষেপ করে গুরুতর আহত করার পর তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নুরাঙ্গীর নাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যবসায়িক বিষয় নিয়ে ভুক্তভোগী রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই বিরোধ চলছিল।

কয়েকদিন আগে এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটিও হয়েছিল। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কালু, পারভেজ ও তাদের সহযোগীরা তাকে থামানোর চেষ্টা করে। কালু এতে ব্যর্থ হলে পারভেজ একটি বড় ইটের টুকরা ছুড়ে রাফির মাথায় আঘাত করে।

এতে রাফি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তাকে হাসপাতালের পুরোনো ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২৩ নম্বর শয্যায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দায়িত্বরত চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রাফির অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলেন, ‘আমরা এখন রোগীকে নিয়ে খুবই উদ্বিগ্ন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। সবাই আমাদের রোগীর জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন