বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অপরাধ

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত, একজন গ্রেপ্তার।

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যান গ্লাস ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জোহা (৩৪) এবং কনস্টেবল হৃদয় হোসেন (২০) রয়েছেন। তাদের বাম কাঁধের ওপরে ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পর আহতদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। শেরে বাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোমিন জানান, ছিনতাইকারীরা একটি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল।

এ সময় টহলরত দুই পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া দেয়। ছিনতাইকারীরা তখন ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে পালিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসার জন্য তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত পুলিশ সদস্যদের জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে হামলায় জড়িত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন