মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অপরাধ

অ্যাটর্নি জেনারেল অফিসের জানালার অংশ চুরি, চোর ধরা যায়নি

অ্যাটর্নি জেনারেল অফিসের জানালার থাই গ্লাসের অংশ চুরি হয়েছে। চোর ধরা যায়নি।

অ্যাটর্নি জেনারেল অফিসের জানালার অংশ চুরি, চোর ধরা যায়নি

অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের জানালার থাই গ্লাসের অংশ চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটে।

অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অফিসের নিচ তলা এবং দোতালার লিফটের সামনে থেকে জানালার থাই গ্লাসের দুটি পার্টস খুলে ফেলে।

বার্তায় বলা হয়, চোরেরা বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে একটি পার্ট নিয়ে যায়, কিন্তু আরেকটি নিতে পারেনি। অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ চোরদের ধাওয়া করে, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

এই ঘটনার পর সকাল ৮টার দিকে দারোয়ান বিষয়টি জানালে অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, এটি নাশকতা হতে পারে। তিনি জানান, বিগত কয়েকদিন ধরে অফিসের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা অপপ্রচার চালানো ব্যক্তিদের ইন্ধন থাকতে পারে।

অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন এবং তদন্ত সুনিশ্চিত করতে পুলিশের ডিসির সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন