মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
রাজনীতি

অ্যাটর্নি জেনারেল: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে

অ্যাটর্নি জেনারেল দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, আদালতের কার্যক্রম নস্যাৎ, নথি কারসাজি বা দুর্নীতির উদ্দেশ্যে মামলা পরিচালনা কোনোভাবেই বরদাশত করা হবে না।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়োজনে ফৌজদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যারিস্টার কাজল জানান, বিদেশে অর্থ পাচারে যেই জড়িত হোক না কেন, শক্ত পদক্ষেপ নেয়া হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি, ঘুস বা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।

তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা পরিচালনা নয়, আদালতকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহায়তা করা।

বিজ্ঞাপন