বাংলাদেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করে।
বদলি হওয়া বিচারকদের মধ্যে ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ এবং দুই সিভিল জজ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসব বিচারককে বিভিন্ন জেলার জেলা জজ ও অতিরিক্ত জেলা জজের পদে বদলি করা হয়েছে।
বদলি হওয়া বিচারকদের ২২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে।