শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

লালমনিরহাটের বিচারক আরিফুল বরখাস্তের কারণ জানাল আইন মন্ত্রণালয়

লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

লালমনিরহাটের বিচারক আরিফুল বরখাস্তের কারণ জানাল আইন মন্ত্রণালয়

অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিব মো. খাদেম উল কায়েসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আরিফুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।

এর আগে আরিফুল ইসলাম শরিয়তপুরের সিনিয়র সহকারী জজ ছিলেন এবং ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরাকি ভাতা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন