রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নাগরিক অধিকার সংকুচিত হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাগরিক অধিকার সংকুচিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাগরিক অধিকার সংকুচিত হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত ‘এসআরবি, গুম ও সাইবার আইন: মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। পাটওয়ারী বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, তবে আইন করে নাগরিকদের সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

এদিকে, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের মাধ্যমে কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনি কাঠামোর মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা নাগরিক ও গণমাধ্যমের দায়িত্ব, কিন্তু সমালোচনা করলেই আইন দিয়ে আটকে দেওয়া হচ্ছে।

বর্তমান নির্বাচন কমিশন নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা। তার দাবি, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে, ফলে সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিজ্ঞাপন