শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়।

গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাশ, বিরোধীমত দমন এবং সরকারের বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “দুদক সংস্কার না করে বিএনপি বর্তমানে বিরোধীদলকে টার্গেট করছে। সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতির অভিযোগ তদন্ত করুন।” তিনি অভিযোগ করেন, দুর্নীতি কারা করে, মানুষ তা দেখেছে এবং দুদককে বিরোধীদল ও নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠান সংস্কার না করে আপনারা সেই পথেই হাঁটছেন।” নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ সংস্কার কমিশন গঠন করেনি বরং বিরোধীদলকে দমনে তাদের প্রস্তুত করা হচ্ছে।

এদিকে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের সময় গুম বন্ধ ও মানবাধিকার কমিশন শক্তিশালী করতে দুটি অধ্যাদেশ করা হয়েছিল, কিন্তু সরকার সেগুলো বাতিল করেছে।

তিনি বলেন, “জনগণ আশা করেছিল, এতে অপরাধ দমন ও বিচার ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তবে সংসদে আনা আইনে উল্টো অপরাধ শক্তিশালী হয়েছে এবং বিচার দুর্বল হয়েছে।”

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমানকে মনে রাখতে হবে—নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ বাংলাদেশের তরুণ নেতৃত্ব যতদিন সক্রিয় থাকবে, স্বৈরাচারী পথে হাঁটলে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা কঠিন হবে।”

বিজ্ঞাপন