শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি গুমের তদন্ত চায় না, অভিযোগ এনসিপির নাহিদ ইসলামের

বিএনপি সরকারের বিরুদ্ধে গুমের তদন্তে অন্তরায় হওয়ার অভিযোগ এনসিপির নাহিদ ইসলামের।

বিএনপি গুমের তদন্ত চায় না, অভিযোগ এনসিপির নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত করতে চায় না। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গুমের জন্য বারবার বিএনপি আন্তর্জাতিক তদন্ত চেয়েছে, কিন্তু এখন তারা দেশের বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেয় না। মানবাধিকার কমিশনও দুর্বল করেছে সরকার।’ তিনি অবিলম্বে সঠিকভাবে গুমের তদন্ত ও মানবাধিকার কমিশনের কার্যক্রম পুনরুদ্ধারের আহ্বান জানান।

এছাড়া, তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘সরকার জাতীয় সংসদকে কুলষিত করছে– এমন আইন সংসদে পাস করছে। যে গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছিলাম তা এখন প্রতিষ্ঠিত হয়নি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন–পীড়ন শুরু হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘ন্যাড়া বেলতলা একবার যায়, তারেক রহমান বারবার যায়।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘২০০১-২০০৬ এর সময়কার দুর্নীতির কাজ নিয়ে দুদককে ব্যবহার করুন। বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধীদলের পেছনে ব্যবহার করছে। গণতন্ত্র, মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। নতুন স্বৈরাচর হচ্ছেন, তবে দেশের জনগণ তা হতে দেবে না। আন্দোলন করে নামিয়ে দেবে।’

বিজ্ঞাপন