শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষের প্রস্তুতি: গোলাম পরওয়ার

৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার।

৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষের প্রস্তুতি: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার জানান, লংমার্চে সড়কের দু'ধার দিয়ে কোটি মানুষ সমর্থন জানিয়ে দাঁড়িয়ে থাকবে। তিনি বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এই লংমার্চে অংশগ্রহণের জন্য জনগণের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, লংমার্চকে কেন্দ্র করে কোন উস্কানিতে পা না দিতে। প্রথম লংমার্চের তুলনায় দ্বিতীয় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ আরও কয়েকগুণ বাড়বে।

লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে গোলাম পরওয়ার আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন