শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুদকের নোটিশ: মনিরুল ইসলাম ও স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

দুদক সাবেক ডিবি প্রধান মনিরুল ইসলাম ও স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে।

দুদকের নোটিশ: মনিরুল ইসলাম ও স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবি প্রধান মো. মনিরুল ইসলাম এবং তার স্ত্রী জাকিয়া পারভীনের বিরুদ্ধে পৃথক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের জনসংযোগ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনুসন্ধানে মনিরুল ইসলামের নামে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। এছাড়া তার পারিবারিক ব্যয় ৪০ লাখ ৭৮ হাজার টাকা হিসাব করা হয়েছে।

মনিরুল ইসলামের বৈধ আয় ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা হলেও, ৫ লাখ ৭৯ হাজার টাকার বেশি আয়ের অসঙ্গতি বা অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে।

অন্যদিকে, তার স্ত্রী জাকিয়া পারভীনের নামে ৩৮ লাখ ৮ হাজার টাকার সম্পদ ও ৭ লাখ ১৭ হাজার টাকার ব্যয় পাওয়া গেছে। তার গ্রহণযোগ্য আয় মাত্র ১২ লাখ ৪০ হাজার টাকা হওয়ায় ব্যয় ও সম্পদের সঙ্গে আয়ের ব্যবধান প্রায় ৩২ লাখ ৮৬ হাজার টাকা।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার বিধান অনুযায়ী তাদের দুজনের বিরুদ্ধে এই পৃথক সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন