ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের কক্সবাজারে আরও জমির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালত সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে।
দুদক উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, হারুন অর রশীদের বিরুদ্ধে ১৭ কোটি ৫০ লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে কক্সবাজার ও ঢাকার বাড্ডা এলাকায় আরও সম্পদের সন্ধান পাওয়া গেছে।
হারুন অর রশীদ ঢাকার উত্তরা ও বনানী এলাকার অভিজাত ক্লাবের সদস্য ছিলেন। এসব ক্লাবে সদস্যপদ পেতে ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময় করা হয়।
এছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ ও স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজও পাওয়া গেছে।
ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধান করতে এন এ এইচ স্পিনিং মিলের এমডি আবুল হোসেনকে ১৪ জুন তলব করেছে দুদক।
এছাড়া সাবেক আইজিপি নূর মোহাম্মদকে নিয়ে দুদকের মামলার আসামির সম্পদ পরিমাপের জন্য গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।