বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
অপরাধ

মতিঝিলে গুলিবিদ্ধ হয়ে ১৭ লাখ টাকা ছিনতাই

মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে ১৭ লাখ টাকা ছিনতাই।

মতিঝিলে গুলিবিদ্ধ হয়ে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। লোকমান নামে ওই ব্যক্তির হাতে ও পায়ে দুটি গুলিবিদ্ধ হয়েছে এবং তার থেকে ১৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর সোয়া তিনটার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। তিনি মতিঝিল দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়।

ব্যাগটিতে ১৭ লাখ টাকা ছিল। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা জব্দ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন