বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

নওগাঁয় জমি নিয়ে বিরোধ: বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁয় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ আব্দুল হামিদকে পিটিয়ে হত্যা, আটক ৪ জন।

নওগাঁয় জমি নিয়ে বিরোধ: বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ মেহের আলী শাহের ছেলে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) এবং আব্দুল মতিন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশী হায়দার আলী শাহের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিষয়ে আদালতে মামলা চলমান ছিল। রবিবার সকালে হায়দার আলী তার দলবল নিয়ে আব্দুল হামিদের ভোগদখলীয় জমিতে হালচাষ করতে গেলে আব্দুল হামিদ বাধা দেন। এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

এক স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, হায়দার আলী সংঘবদ্ধ হয়ে আব্দুল হামিদের জমি জবরদখল করতে চেয়েছিল। বাধা দেওয়ার কারণে আব্দুল হামিদকে হত্যা করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মান্দা থানার ওসি খোরশেদ আলম জানান, ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন