মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অপরাধ

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বাবার সন্তুষ্টি প্রকাশ

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট শিশুটির বাবা।

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বাবার সন্তুষ্টি প্রকাশ

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৭ জুন) আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশুটির বাবা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, "আলহামদুলিল্লাহ, ১০০ শতাংশ খুশি। এই রায় বাস্তবায়ন হলে সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা পূরণ হবে।"

তিনি আরও জানান, কাঙ্ক্ষিত রায় পাওয়া গেছে এবং বিচারপতি, পুলিশ, প্রশাসন, সাংবাদিক ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা তার পরিবারকে সহায়তা করেছেন।

শিশুটির বাবা দ্রুত ফাঁসির রায় কার্যকর দেখতে চান। তিনি বলেন, "যত দ্রুত সম্ভব আমার মেয়ের হত্যার বিচার হিসেবে ফাঁসির রায় কার্যকর দেখতে চাই।"

আদালতের রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীর জন্য ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন