বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

রামিসা হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ডের নথি হাইকোর্টে পাঠানো হলো

রামিসা হত্যা মামলার দুই আসামির মৃত্যুদণ্ডের নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।

রামিসা হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ডের নথি হাইকোর্টে পাঠানো হলো

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে রেওয়াজ অনুযায়ী লাল কাপড়ে মুড়ে বিচারিক আদালতের রায় ও মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়।

নিয়ম অনুযায়ী পেপারবুক তৈরির পর বিশেষ বেঞ্চে শুরু হবে ডেথ রেফারেন্সের শুনানি। এই মামলার বিশেষ পিপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান জানান, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমোদন লাগে।

তিনি আরও বলেন, সেজন্যই সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। দুই আসামি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি একসঙ্গে হবে।

এদিকে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ডেথ রেফারেন্সের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। আইনজীবীরা জানান, ওই বেঞ্চেই আগামী রোববার থেকে সব মামলার শুনানি হবে। তবে, পেপারবুক তৈরির পর হবে রামিসা হত্যা মামলার শুনানি।

বিজ্ঞাপন