মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
জাতীয়

বাগেরহাটে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

বাগেরহাটে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করায় যুবক গ্রেপ্তার।

বাগেরহাটে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে কচুয়া উপজেলার বাঁধাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

শেখ রসুল ওরফে রফিকুল কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ঢাকার মীরপুরে রামিসা হত্যাকাণ্ডের দুদিন পরে রফিকুল তাঁর ফেইসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি আপত্তিকর পোস্ট শেয়ার করেন। এই অভিযোগে শেখ রসুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন