রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অপরাধ

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, ৪১টি মামলা দায়ের

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, ৪১টি মামলা দায়ের করেছে ডিএমপি।

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, ৪১টি মামলা দায়ের

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার হয়েছে এবং ৪১টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানের মাধ্যমে এই গ্রেপ্তার ও মামলা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমনা বিভাগ থেকে ১৭, লালবাগ বিভাগ থেকে ৪৩, ওয়ারী বিভাগ থেকে ৭৯, মতিঝিল বিভাগ থেকে ৪৬, তেজগাঁও বিভাগ থেকে ৬৭, মিরপুর বিভাগ থেকে ১১১, গুলশান বিভাগ থেকে ৩০ এবং উত্তরা বিভাগ থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, একটি চাইনিজ কুড়াল এবং ১২টি মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন