রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সুনামগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

সুনামগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না ও তার ফুফাতো ভাই নূরে আলম জিকুর মধ্যে সম্পত্তি ও খাস জমির দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে।

আজ দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে আমজোড়া ও জলুসা গ্রামের বাসিন্দারাও জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন।

আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন