শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সুইডেন আসলামের রিমান্ড ৫ দিন বৃদ্ধি

সুইডেন আসলামের রিমান্ড ৫ দিন বৃদ্ধি, টিটন হত্যা মামলায় নতুন তথ্য যাচাই করা হচ্ছে।

সুইডেন আসলামের রিমান্ড ৫ দিন বৃদ্ধি

টিটন হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, তার দ্বিতীয় দফার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেওয়া হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এই শুনানি পরিচালনা করেন।

এর আগে, আসলামকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই সময় আসলাম অসংগতিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে পারেননি।

পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে যে, আসলামকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তার বক্তব্য যাচাই করা হচ্ছে।

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে গুলিতে হত্যা করা হয়। এই ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন।

গত ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার চেষ্টা করার সময় আসলামকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন