শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গায় লাটা হাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী ফারিয়া খাতুনের মৃত্যু, এলাকায় উত্তেজনা।

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে একটি মাটিবাহী লাটা হাম্বারের ধাক্কায় ১০ বছরের স্কুলছাত্রী ফারিয়া খাতুনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া খাতুন মাধবখালী গ্রামের খবির উদ্দিনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল ফারিয়া। যাওয়ার পথে একটি মাটিবাহী লাটাহাম্বারের সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা দুর্ঘটনাকবলিত লাটা হাম্বারটি আটকে রেখে ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, দুর্ঘটনার পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন