শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় ৫৫ বছর বয়সী নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ৫৫ বছর বয়সী নারী নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় ৫৫ বছর বয়সী নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ৫৫ বছর বয়সী ছকিনা খাতুন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া হাতিকাটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি কয়েক দিন আগে হাতিকাটা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার সময় ছকিনা খাতুন হাতিকাটা এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়, ফলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন