শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝিনাইদহে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগে নারীর কারাদণ্ড

ঝিনাইদহে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগে বিউটি খাতুনকে কারাগারে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগে নারীর কারাদণ্ড

ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগে বিউটি খাতুন (৪৫) নামে এক নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত অভিযোগটি প্রমাণিত না হওয়ায় তা খারিজ করে দেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল বিউটিকে গ্রেফতার করে। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত বিউটি জেলার শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে। আদালত সূত্রে জানা যায়, বিউটি খাতুন ও ঝিনাইদহের স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।

বিউটি ব্যবসায়ী মিরাজের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় মামলা দায়ের করেন। তবে মিরাজ পাল্টা পিটিশন দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে বিউটি খাতুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে বিউটি খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন