সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চুয়াডাঙ্গায় ট্রেনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গায় ট্রেনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত, একজন আহত।

চুয়াডাঙ্গায় ট্রেনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে ট্রেনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি দেখতে পান মোটরসাইকেলে তিনজন ছিলেন। তাদের মধ্যে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার এবং অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, সংঘর্ষে কোন ট্রেন জড়িত ছিল তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন