বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
অপরাধ

ফরিদপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৫

ফরিদপুরের ভেন্নাতলা বাজারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা নিহত, আহত পাঁচ।

ফরিদপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৫

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্যা বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা এবং পেশায় নসিমন চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাজারে আগুন লেগে যায়। ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে বাবুল মোল্যাও সেখানে যান। তখন একটি দোকানের ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তিনি।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, আগুনের সূত্রপাত হয় নুর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকানে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। গুনবাহা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসে এবং সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে তিনি তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

বিজ্ঞাপন