বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
অপরাধ

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারীর মৃত্যু, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

বাগেরহাটের শ্যালা নদীতে কুমিরের হামলায় সেলিনা বেগমের মৃত্যু, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারীর মৃত্যু, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবনের শ্যালা নদীতে মাছ ধরার সময় সেলিনা বেগম (৫৫) নামের এক নারীকে কুমির টেনে নিয়ে যায়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে জয়মনি লঞ্চঘাট সংলগ্ন নদী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা বেগম খুচুনি জাল দিয়ে চিংড়ি মাছের রেণু পোনা সংগ্রহ করছিলেন। হঠাৎ একটি বন্য কুমির তাকে আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যে নদীর গভীর পানিতে টেনে নিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা অন্যান্য নারীরা চিৎকার শুরু করে এবং একজন নারী জেলে রজিনা বৈঠার আঘাত করলে কুমির মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী এবং স্থানীয় মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার পর সুন্দরবন সংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া সাধারণ জেলে ও বাওয়ালিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলেদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন