বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
অপরাধ

ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী।

ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় এক সন্তানের জননীকে স্বামীর হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, রাত ১টার দিকে আটজন মুখ বাঁধা অবস্থায় ঘরে ঢুকে তার হাত-পা-মুখ বেঁধে মারধর করে। এ সময় স্ত্রীকে ফেরাতে গেলে দুর্বৃত্তরা তাকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ঘটনার পর স্বজনরা টের পেয়ে নারীর উদ্ধার করেন এবং বুধবার তার মা পাগলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন