শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ময়মনসিংহের ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

ময়মনসিংহে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি।

ময়মনসিংহের ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

অন্যদিকে, শতভাগ পাস করেছে পাঁচটি প্রতিষ্ঠান। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ জানিয়েছেন, অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ইংরেজি ও হিসাববিজ্ঞান বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৩৫৪ জন।

জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন