রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ঢাকা বোর্ডে ৬১.৮০% পাশের হার, বরিশালে ৪৪.৮৪%

ঢাকা বোর্ডের পাশের হার ৬১.৮০%, বরিশাল বোর্ডের ৪৪.৮৪%।

ঢাকা বোর্ডে ৬১.৮০% পাশের হার, বরিশালে ৪৪.৮৪%

আজ শনিবার (৩১ অক্টোবর) উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষামন্ত্রী সচিবালয়ে সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

দেশের এইচএসসি পরীক্ষায় মোট পাশের হার ৫২.১২ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ। বোর্ড ভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ড ৬১.৮০ শতাংশ পাশের হার নিয়ে এগিয়ে রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড ৪৪.৮৪ শতাংশ পাশের হার নিয়ে সবচেয়ে নীচে অবস্থান করছে। অন্যান্য বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ, সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪ শতাংশ, ময়মনসিংহে ৫১.৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ পাশের হার রয়েছে।

এছাড়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার কমে ৫২.০৭ শতাংশে দাঁড়িয়েছে। গত ১৫ বছরের মধ্যে এটি চট্টগ্রামের সবচেয়ে কম পাসের হার। গত বছর পাসের হার ছিল ৫২.৫৭ শতাংশ।

এ বছরের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন, যা গত বছরের তুলনায় ৩ হাজার ২০১ জন কম।

বিজ্ঞাপন