রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে একটি আমবাগান থেকে রুপালী রানী (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুপালী রানী ওই এলাকার অরুণ চন্দ্র সরকারের স্ত্রী। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কদ্দুস জানান, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা আমবাগানে গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং নিহতের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন