বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জামালপুরে গৃহবধূ ইসরাত জাহানের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক।

জামালপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জামালপুর শহরের ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী কাউসার আহম্মেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ফ্ল্যাটটির মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

একই ফ্ল্যাটের একটি কক্ষে দুই শিশু সন্তান আটকা ছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে শিশুরা জানালা দিয়ে বাইরে থাকা লোকজনের কাছে পানি চাইলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

পরে জরুরি সেবা ৯৯৯ এ জানানো হলে পুলিশ ও বাড়ির মালিক তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় বাচ্চাদের উদ্ধার করা হয় এবং গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন