সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
অপরাধ

নোয়াখালীতে মোটরসাইকেলে গুলি, আহত দুই তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলে গুলি, আহত দুই তরুণ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নোয়াখালীতে মোটরসাইকেলে গুলি, আহত দুই তরুণ

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় শনিবার রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই তরুণ আহত হয়েছেন। তারা একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাকিবুল হাসান (১৬) ও সাকায়েত হোসেন নাদিম (১৬)। তাদেরকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তরুণদের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তাদেরকে অনুসরণ করে দুটি সিএনজিচালিত অটোরিকশা। অটোরিকশা থেকে তাদের মোটরসাইকেল থামাতে বলা হয়।

এ সময় তারা অটোরিকশায় থাকা ব্যক্তিদের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পান। মোটরসাইকেল না থামালে তাদের লক্ষ্য করে পরপর দুই দফা গুলি ছোড়া হয়। এতে সাকিব ও নাদিম গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।

পরে সন্ত্রাসীরা তাদেরকে ধাওয়া করলে তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। সন্ত্রাসীরা চলে গেলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১টার পরে গুলিবিদ্ধ দুইজন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটি নতুন নয়, এর আগে গত সোমবার রাত ১১টার দিকে মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন