বুধবার, ১৭ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
অপরাধ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বন্দরটিলায় শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আলী আক্কাস আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর নগরের বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত। পরে তার ছয় টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবির ও তার ১৭ বছর বয়সী কিশোর এক বন্ধুকে পুলিশ অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

এদিকে, চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার রায়ও আজ ঘোষণা করা হবে। গত ২১ মে বাকলিয়ায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এর জের ধরে স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষ হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার পরে মামলা দায়ের করে। তদন্ত শেষে মনির হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। গত ১০ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ঘটনার ২৫ দিনের মধ্যে রায় ঘোষণা হতে চলেছে।

বিজ্ঞাপন