বুধবার, ১৭ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
অপরাধ

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২৮ বছর বয়সী যুবক নিহত হয়েছেন।

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তরিকুলের বাড়ি শ্যামপুরের ২২৩/১ করিমুল্লার বাগ এলাকায়। তার বাবার নাম সফিকুল ইসলাম মাসুদ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

পথচারী ইমন আহমেদ জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে তরিকুলকে আবদুল্লাহপুর ফ্লাইওভারের ওপর রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি এবং অন্য কয়েকজন পথচারী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ইমন আরও জানান, গুরুতর আহত অবস্থায় তরিকুল জানিয়েছিল যে, অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী ছুরি দিয়ে আঘাত করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন