রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজশাহীতে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, উত্তেজিত জনতার প্রতিক্রিয়া

রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফরিদা পারভীন নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রাজশাহীতে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, উত্তেজিত জনতার প্রতিক্রিয়া

রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফরিদা পারভীন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। নিহত ফরিদা পবা উপজেলার হরিয়ান এলাকার লালন শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদার পরিবারের সঙ্গে অভিযুক্ত পরশের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে পরশ ফরিদার গলায় ছুরি দিয়ে আঘাত করে। এতে ফরিদা অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন।

তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ফরিদাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পর অভিযুক্ত পরশ পালিয়ে যায়।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, ফরিদার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিজ্ঞাপন