রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে দুটি বোমা নিষ্ক্রিয় করল পুলিশ

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে দুটি বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ।

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে দুটি বোমা নিষ্ক্রিয় করল পুলিশ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে।

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় আনুমানিক ৬টার দিকে শাপলা চত্ত্বরের দিকে একটি রথযাত্রা যাচ্ছিল। এ সময় রথযাত্রার একজন আনসার সদস্যদের জানায় যে, রাস্তার পাশে একটি ছাতা পড়ে রয়েছে। তারা ছাতাটি ধরতেই ভেতরে লাল আলো জ্বলতে দেখে।

আনসার সদস্যরা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সড়ক বন্ধ করে দেয় এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে প্রথম বোমাটি ৭টা ৫০ মিনিটে এবং দ্বিতীয়টি ৮টা ১০ মিনিটে নিষ্ক্রিয় করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাতার বোতামে চাপ দিলে ডিভাইসটি বিস্ফোরিত হতে পারে, এমনভাবে এটি তৈরি করা হয়েছিল। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন