রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া শেখকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলায় ইউপি সদস্য মনি মিয়া শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া শেখকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য মনি মিয়া শেখ (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন এবং তার বাড়ি চর-জয়নগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পুঠিমারি বাজার থেকে কেনাকাটা করে ফেরার পথে হামলার শিকার হন।

হামলার সময় দুর্বৃত্তরা পূর্বে থেকে ওত পেতে ছিল এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মনি মিয়াকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, মরদেহ এখনও এলাকায় আসেনি। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন