রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের কাছে মেট্রো স্টেশনের নিচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার আগে এ ঘটনা ঘটে।

পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাটি নিস্ক্রিয় করে। তবে বোমাটি কীভাবে এবং কে বা কারা নিক্ষেপ করেছে, সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।

ঘটনাস্থলের আশপাশে অনেক মানুষ ভিড় জমায়। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশের এলাকা খালি করে দেন।

এদিকে, বোমা পাওয়ার পর মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন