খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুই যুবক মোটরসাইকেলে করে এসে এই হামলা চালায়।
পুলিশের তথ্য অনুযায়ী, যুবকরা নগর ভবনের সামনে পৌঁছে সিঁড়ির দিকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। তবে সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে যেতে পারেনি। কিছুক্ষণ পরে আগুন নিজে থেকেই নিভে যায়।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করতে এবং তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে।