রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার

মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার, নিরাপত্তা বাহিনী কাজ করছে।

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া বিস্ফোরকটিতে টাইমার সদৃশ একটি বস্তু ছিল। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা জানান, বিস্ফোরকটির সাথে টাইমার সেট করা ছিল এবং এটি একটি ছাতার মধ্যে লুকানো ছিল।

প্রত্যক্ষদর্শী এক আনসার সদস্য বলেন, ‘এক পথচারী আমাদের জানান, মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা পড়ে আছে। আমরা গিয়ে দেখি একটু আলো জ্বলতেছে। এরপর কর্তৃপক্ষকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিট আসে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্ফোরকটি নিস্ক্রিয় করেন।

এ ঘটনার কারণে সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে এবং মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন।

বিজ্ঞাপন