শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার

রাজধানী ঢাকা শহরের মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে এই বস্তু দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং কাজ শুরু করেছে।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে অন্যান্য সকল স্টেশন এবং মেট্রোরেল সেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে। বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসিকে খবর দেওয়া হয়েছে।

ফার্মগেট এলাকার মেট্রোরেল স্টেশনেও একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা জানান, ফার্মগেট স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা পাওয়া যায়।

এর আগে, ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা পাওয়া গিয়েছিল, যা পরে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার ফলে একজন পথচারী আহত হন।

বিজ্ঞাপন