সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দূতাবাসে ই-মেইলে হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজধানীতে চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলে হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

দূতাবাসে ই-মেইলে হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজধানীর বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকায় চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলে হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার আবু খায়ের জানান, ‘চীন এবং রাশিয়া—তাদেরকে একটা হুমকি দিয়ে ই-মেইল করা হয়েছে।’ তবে তিনি উল্লেখ করেন, হুমকির উৎস সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং এটি একটি স্ক্যাম বা ফেইক হতে পারে বলে ধারণা করছেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসগুলো নিয়মানুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)কে বিষয়টি জানানো হয়েছে।

আবু খায়ের বলেন, ‘আমাদের যে এক্সিসটিং সিকিউরিটি মেজার সেগুলোই আরও জোরদার করা হয়েছে।’ তবে তিনি জানান, এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি।

বিজ্ঞাপন