সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কৃষি ও মৎস্যপণ্যের গুণগত মান নিশ্চিতে আপস না করার আহ্বান

কৃষি ও মৎস্যপণ্যের গুণগত মান নিশ্চিতে আপস না করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী আমিন উর রশিদ।

কৃষি ও মৎস্যপণ্যের গুণগত মান নিশ্চিতে আপস না করার আহ্বান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ কৃষি ও মৎস্যপণ্যের গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিতে আপস না করার আহ্বান জানিয়েছেন। রোববার (২৩ আগস্ট) রাজধানীর বনানীতে 'অ্যাকুয়াকালচার নলেজ ডে'র অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তিনি আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী করতে এই খাতের রফতানি বাড়ানোর তাগিদ দেন।

এ সময় খাদ্যে ক্ষতিকর উপাদানের উদ্বেগ দূর করার জন্য প্রাকৃতিক ও পরিবেশবান্ধব রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। মাটি, পানি ও বায়ুদূষণ এবং হেভি মেটালের ঝুঁকি কমাতে গবেষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন