সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছেন।

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে সরকার: আইনমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা সমাধানে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি রোববার প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট বর্তমান বাস্তবতা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে বিগত কোনো সরকার কাজ না করলেও, বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে। এ বিষয়ে খুব দ্রুতই কার্যকর ভূমিকা রাখবে বর্তমান সরকার।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক সমস্যা হলেও এই সংকট সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বহির্বিশ্বের সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আলোচনা করছে।’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রোহিঙ্গাদের বাংলাদেশের জন্য মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা আরও জোরদারের আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন