শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি বগুড়ার আদমদীঘিতে মাছের রেণুপোনা বিক্রি করে শহরে ফিরছিল। বৌবাজার এলাকায় পৌঁছালে পিকআপটি সামনে থাকা যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে পিকআপের চালকও রয়েছেন। ঘটনাস্থলেই তাদের প্রাণহানির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এছাড়া, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিজ্ঞাপন