বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনাতে শিক্ষিকার মরদেহ উদ্ধার, দুর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত শুরু

পাবনার আটঘরিয়ায় শিক্ষিকার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ।

পাবনাতে শিক্ষিকার মরদেহ উদ্ধার, দুর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত শুরু

পাবনার আটঘরিয়ায় এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটের ট্যাংকিতে তার মরদেহ পাওয়া যায়। নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গীতা রানীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। গীতা রানী তাদের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি শুরু হয়।

ধস্তাধস্তির এক পর্যায়ে গীতা রানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের টাংকিতে ফেলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে টয়লেটের টাংকিতে মরদেহ দেখতে পায়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি নাজমুল হক বলেন, হত্যাকাণ্ডের কারণ ও অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন