সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেট্রোরেলের নিরাপত্তা: সিসিটিভি ব্যবস্থা জানতে চাইল হাইকোর্ট

মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে হাইকোর্ট সিসিটিভি ব্যবস্থার প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।

মেট্রোরেলের নিরাপত্তা: সিসিটিভি ব্যবস্থা জানতে চাইল হাইকোর্ট

হাইকোর্ট জননিরাপত্তার স্বার্থে মেট্রোরেল স্টেশনসহ পুরো লাইনের নিচে সিসিটিভি ক্যামেরার নজরদারির ব্যবস্থা রয়েছে কিনা তা জানার নির্দেশ দিয়েছে।

ডিএমটিসিএল ও সড়ক পরিবহন বিভাগকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে রাজধানীর ফার্মগেটে মেট্রো পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত হন পথচারি আবুল কালাম আজাদ।

এরপর মেট্রোলাইনের নিরাপত্তা পরিস্থিতি তদন্তের জন্য ৩টি রিট দায়ের করা হয়। এ বিষয়ে হাইকোর্ট বুয়েটের একজন প্রফেসরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে।

গত জুনে ওই কমিটি নিরাপত্তা সম্পর্কিত একটি প্রতিবেদন জমা দেয়। বিশেষজ্ঞ কমিটি নিরাপত্তা বৃদ্ধির জন্য ৩ ধাপে বেশকিছু সংস্কারের সুপারিশ করেছে।

কোরবানীর ঈদের সময় উত্তরায় মেট্রোস্টেশনের নিচে পশুর হাট বসানোর ফলে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে আদালতের কাছে অভিযোগ করা হয়। রিটকারীরা কর্তৃপক্ষের গাফিলতির বিষয়ে রুল চেয়েছেন।

রোববার আদালত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোলাইনের নিচে সিসিটিভি ক্যামেরা নজরদারির বিষয়ে রিপোর্ট চেয়েছে। আইনজীবীরা জানান, ঢাকায় এই মেট্রো লাইনের নিচ দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও নগরবাসী চলাচল করে, তাই তাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরায় নজরদারি প্রয়োজন।

বিজ্ঞাপন